সেনাবাহিনীর অভিযান, দেশীয় ৩৪ অস্ত্রসহ আটক ৪
- আপডেট সময় : ১০:০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দিদারুল ইসলাম জানান, আটককৃতদের ৩৪টি ধারালো রামদাসহ সকাল ১১টার দিকে সেনাবাহিনী গৌরীপুর থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গৌরীপুর ১৪৭ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের প্রথম নির্বাচনি প্রচারণার কথা রয়েছে আজ (রোববার) দুপুর ২ টায়। অপরদিকে এ আসনে মনোনয়ন বঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের অনুসারীদের দাবি অনুযায়ী প্রার্থী পরিবর্তনে তাদের বিভিন্ন কর্মসূচি চলমান থাকায় ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নির্বাচনি প্রচারণায় যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে শনিবার সকালে একটি আবেদনপত্র জমা দেন ইকবাল হোসেন অনুসারী নেতা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ। এতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।





















