ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ হজ ক্যাম্পে চালু হলো লাগেজ র‌্যাপিং সেবা তনু হত্যা মামলায় ১০ বছর পর আসামি গ্রেফতার মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে, প্রশ্ন আসিফের ঢাকায় ১০০ দিনের কাজের হিসাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত সংস্কারের পথ থেকে কি বিচ্যুত হচ্ছে বাংলাদেশ?: আল জাজিরার বিশ্লেষণ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় রাজশাহীতে মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল মার্কিন অবরোধের মধ্যেই দু’টি জাহাজ জব্দ করলো ইরান হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিভাগীয় কমিশনারকে শিবিরের স্মারকলিপি

জাহানারাদের অভিযোগ তদন্তে বিসিবি ৩ সদস্যের তদন্ত কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৮ নভেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের কিছু সদস্যকে ঘিরে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।‘

তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে। সদস্য হিসেবে রাখা হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যরিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে।

বিসিবি জানিয়েছে, এই কমিটি নারী দলের সাথে সম্পর্কিত সাম্প্রতিক অভিযোগগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ দাখিল করবে। বোর্ড আশা করছে, এই তদন্তের মাধ্যমে বিষয়টির স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সমাধান পাওয়া যাবে।

নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে জাতীয় (পুরুষ) ক্রিকেট দলের সাবেক পেসার, নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন।

তার অভিযোগ ছিল মরহুম সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও। তার দাবি ছিল বিসিবির কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি। জাহানারা আলমের পর নারী দলের মধ্যে অস্বস্তিকর পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছেন আরেক সাবেক অধিনায়ক রুমানা আহমেদসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

এছাড়া গ্রুপিংয়ের অভিযোগ উঠেছে বর্তমানে জাতীয় দলে খেলা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের বিরুদ্ধেও। সব মিলিয়ে দ্রুতই তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাহানারাদের অভিযোগ তদন্তে বিসিবি ৩ সদস্যের তদন্ত কমিটি

আপডেট সময় : ০৯:৫৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫