ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনি প্রচারণায় প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ জামায়াত নেতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৩ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
শনিবার সকাল সাড়ে ৯টায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে জামায়াত নেতা বুলবুলের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন করা হয়। এসময় সাংবাদিকদের কাছে বুলবুল অভিযোগ করে বলেন,একটি দলের এক নেতা জামায়াত এবং প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন,জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজনীতি করে। আগামী নির্বাচনে সাধারণ মানুষ জামায়াতের মানবিকতা,উন্নয়ন,লড়াই সংগ্রাম দেখেই দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে বিজয়ী করবে।

মোটরসাইকেল শোডাউনটি নিউমাকের্ট, বিশ্বরোড, শান্তিমোড়সহ চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। শোডাউন শেষে জামায়াত নেতা বুলবুল বলেন, আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জে নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। এছাড়া আগামী দিনে আপনাদের সকল ভালো কাজের সাথে থাকবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেকে এমপি লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনি প্রচারণায় প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ জামায়াত নেতার

আপডেট সময় : ১০:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫