ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাজশাহীতে “স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট” বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

রাজশাহীর মসজিদ মিশন একাডেমি স্কুল এন্ড কলেজ, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় ও নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় এ অনুষ্ঠিত হলো “স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট বৃত্তি পরীক্ষা ২০২৫”।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১:৩০ পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় শহরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষাটি MCQ পদ্ধতিতে নেওয়া হয় এবং এতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং মানসিক দক্ষতা সম্পর্কিত প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল।

স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিক বলেন,

“এই বৃত্তি প্রকল্প মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বৃত্তি বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে ল্যাপটপ, দ্বিতীয় স্থানপ্রাপ্তকে ট্যাব এবং তৃতীয় স্থানপ্রাপ্তকে স্মার্টফোন প্রদান করা হবে। ফলাফল আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

পরীক্ষাটি স্বচ্ছ ও উৎসাহপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যা পরিদর্শন করেন রাজশাহী-০২ আসনের জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, এবং স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের মহাপরিচালক মোঃ শামীম উদ্দীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে “স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট” বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫