ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা আদালত ন্যায়বিচারের নিরাপদস্থল হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ফের অনুরোধ আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ মালিক সমিতির জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে: মিয়া গোলাম পরওয়ার ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

চারঘাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন আরোহীর মৃত্যূ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

রাজশাহীর চারঘাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছন। ২জন ঘটনাস্থলে ও এক জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতরা হলেন, উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের  মানছুর আলীর ছেলে মারুফ আহম্মেদ (১৭), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল (৩০)এবং এসকে বাদল গ্রামের হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী(২৩)। শুক্রবার সন্ধ্যার সময় চারঘাট-বানেশ্বর মহা সড়কের শিশুতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ পরিবারের সদ্যরা নিয়ে গেছেন। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শিরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে ৩ বন্ধু চারঘাট বাজার থেকে নিজ বাড়ীতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারুফ ও শিমুল মারা যায় এবং  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তুহিন মারা যান। এমন দুর্ঘটনা কোন ভাবেই মেনে নিতে পারছে না নিহতের পরিবার ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন আরোহীর মৃত্যূ

আপডেট সময় : ০৪:১৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫