একই আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী দুই সহোদর
- আপডেট সময় : ০৩:০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
জামায়াতের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, তিনি আমার বড় ভাই। তার প্রতি আমার সম্মান রয়েছে। কিন্তু রাজনীতির মাঠে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। জামায়াত একটি আদর্শিক দল। এখানে দল যাকে মনোনয়ন দেবে সবাই তার জন্য কাজ করবে। আর আমার ভাইয়ের দলে সবাই নেতা হতে চায়। একে অন্যের বিরোধিতা করে। ভোটাররা সব জানে, বোঝে। জামায়াতের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে। ইনশাল্লাহ জয় আমাদের হবে।’
বিএনপি থেকে মনোনীত প্রার্থী আজিজুর রহমান বলেন, ‘আমার ছোট ভাই একসময় আমার কর্মী ছিল। এখন সে জামায়াতের প্রার্থী। আমাদের পারিবারিক সম্পর্কে ফাটল ধরানোর জন্য তারা এমন করেছে। কিন্তু এতে আমাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। দল আমাকে প্রার্থী ঘোষণা করায় তাদের (জামায়াতের) পরিকল্পনা ভেস্তে গেছে। ছোট ভাইয়ের প্রতি পরিবার ও গ্রামবাসীর সমর্থন নেই। ভোটাররা আমার প্রতি আস্থাশীল। তারা বিএনপিকে জয়ী করবে।’




















