ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বাড়ছে হাসপাতাল-ক্লিনিক: বাড়ছে চিকিৎসা ব্যয়-মান নিয়ে প্রশ্ন অধিকার’র মানববন্ধনে বক্তারা: গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনী নয় রাবির সহযোগী অধ্যাপক সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের আল্টিমেটাম রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

মওদূদী নয়, আমরা মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা মওদূদীর ইসলাম পালন করি না। যারা মওদূদীর ইসলাম পালন ও চর্চা করে তাদের থেকে সাবধান থাকতে হবে। যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় ইসলামকে ব্যবহার করে, তাদের থেকে সাবধান থাকতে হবে৷ শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজমতে সাহাবা মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা মদীনার ইসলাম চর্চা করি, বিশ্বাস করি। নবী (সা.) ও সাহাবারা যে ইসলাম প্রচার করেছেন সে ইসলাম পালন করি। আওয়ামী লীগের অপরাধ নীতি থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে ভালো রাজনীতি করতে হবে। মানুষের জন্য রাজনীতি করতে হবে, ইসলামের পক্ষে রাজনীতি করতে হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ১৯৭১ ও ২০২৪ এর পরাজিত শক্তিরা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

সভাপতির বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, যারা আমার নবীর (সা.) সাহাবাদের নাম নিয়ে ‘ব্যাভিচারী’ বলেন, যারা পূজা-রোজা এক বলে তাদের ভোট দেয়া জায়েজ না। যদি ঈমান ও ইসলামকে বাঁচাতে হলে জামায়াতকে ভোট দেয়া যাবে না। যার আকিদা সহীহ, যারা শার্ট-প্যান্ট পরেও আকিদা ঠিক রাখে তাদের ভোট দেয়া যাবে।

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী (পীর সাহেব জৈনপুরী), নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আওলাদে রাসূল আল্লামা সাইদ আল হোসাইনী (পাকিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী (হাটহাজারী), আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা আবু তাহের নদভী (পটিয়া), আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মুফতি জসিমুদ্দীন হাটহাজারী, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতি মুবারকুল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মওদূদী নয়, আমরা মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন

আপডেট সময় : ০৪:০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫