নির্বাচন পর্যন্ত বিদেশ যেতে পারবেন না সরকারি কর্মকর্তারা
- আপডেট সময় : ১১:০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে আগের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং অনুলিপি পাঠানো হয়েছে উপদেষ্টাদের একান্ত সচিবদের কাছেও।
এ বিষয়ে পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ব্যতীত কোনো কর্মকর্তা বিদেশ সফরে যেতে পারবেন না। অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী প্রস্তুতি নির্বিঘ্ন রাখার অংশ হিসেবে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এ নির্দেশনার ফলে সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এদিকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি; যাতে ক্ষমতা আসল প্রতিনিধিদের কাছে হস্তান্তরিত এ কথা—একাধিকবার বলেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।




















