একই দিনে নির্বাচন ও গণভোটের পর জাতীয় সরকার গঠন: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:১৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, একটি মহল এখন সেই নির্বাচন বানচাল করতে এবং বিলম্বিত করতে সক্রিয় হয়েছে। তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি করার চেষ্টা করছে।
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা আগেই বলেছি, নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন দুটি ব্যালট থাকবে -একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য।
সুতরাং এই বিষয়ে কারও দ্বিমত থাকার কথা নয়। যারা এই বিষয় নিয়ে অযথা বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং রাস্তায় নেমে গোলমাল করছেন, তাদের প্রতি অনুরোধ দয়া করে জনগণকে আর বিভ্রান্ত করবেন না। অতীতে অনেক করেছেন, এবার তা থেকে বিরত থাকুন।
এছাড়াও তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক এটাই আমরা সকলে চাই। জনগণের সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি সেদিকে আমাদের যাওয়া দরকার, যেতে হবে। আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে যাদের সঙ্গে আমরা দীর্ঘ ১৫ বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করতে চাই।
খুব পরিষ্কার কথা আমরা বলেছি যে আমরা নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে চাই। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আসুন আমরা একসাথে এ নির্বাচনকে উপলক্ষ করে সামনের দিকে এগিয়ে যাই এবং নির্বাচনকে অত্যন্ত সুন্দর সুষ্ঠভাবে করে আমাদের জনগণের পার্লামেন্টে জনগণের একটা সরকার গঠন করি।
জেএসডি সিনিয়র সহ সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর, সাইফুল হক প্রমুখ।




















