ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

ডা. গোলাম কাজেম আলী হত্যার বিচার দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

রাজশাহীর প্রখ্যাত চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী হত্যার সুষ্ঠু বিচার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কর্মরত চিকিৎসক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক লাউঞ্জে বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরাম-এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ডা. গোলাম কাজেম আলীর মৃত্যুর দুই বছর পূর্তিতে আয়োজিত এই সম্মেলনে বক্তারা বলেন, “এই হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত এবং বিগত সরকারের মদদে সংঘটিত।” তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সংবাদ সম্মেলন শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “তৎকালীন সরকার নির্বাচনের ঠিক আগে প্রতিপক্ষ রাজনৈতিক নেতাকর্মীদের ভয় দেখাতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও এর বিচার হয়নি।”

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দ্রুত বিচার না হলে চিকিৎসক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে, প্রয়োজনে চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণাও আসতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ অক্টোবর গভীর রাতে পেশাগত কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে নগরীর বর্ণালী মোড়ে দুর্বৃত্তরা ডা. গোলাম কাজেম আলীর পথরোধ করে মাইক্রোবাস থেকে নেমে বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডা. গোলাম কাজেম আলী হত্যার বিচার দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

আপডেট সময় : ০৮:০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫