ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বাড়ছে হাসপাতাল-ক্লিনিক: বাড়ছে চিকিৎসা ব্যয়-মান নিয়ে প্রশ্ন অধিকার’র মানববন্ধনে বক্তারা: গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনী নয় রাবির সহযোগী অধ্যাপক সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের আল্টিমেটাম রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

জুলাই সনদ জনগণের ইচ্ছার দলিল হিসেবে দেখতে চায় আপ বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: জুলাই সনদকে রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার নয়, জনগণের ইচ্ছার দলিল হিসেবে দেখতে চায় আপ বাংলাদেশ। ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রস্তাবিত একটি প্রশ্নে গণভোটের বিপরীতে দুইটি প্রশ্নে গণভোটের দাবি করেছেন তারা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রিতম-জামান টাওয়ারের অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করে দলটি।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ, ২০২৫’ নিয়ে দুইটি প্রশ্নে গণভোটের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ বলেন, জুলাই সনদ ছিল জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন, কিন্তু তা এখন রাজনৈতিক দরকষাকষির হাতিয়ারে পরিণত হয়েছে। জনগণের মতামত যাচাইয়ে গণভোটই একমাত্র গণতান্ত্রিক পথ বলে মনে করেন তাঁরা।

আপ বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী, গণভোটে থাকবে দুইটি ব্যালট— প্রথম ব্যালটে এমন সংস্কার প্রস্তাব যেগুলোতে চার বা তার কম রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, আর দ্বিতীয় ব্যালটে থাকবে পাঁচ বা ততোধিক দলের আপত্তি থাকা প্রস্তাবসমূহ। সংবিধান সংস্কার পরিষদের ২৭০ দিনের মেয়াদ সমর্থন করে আপ বাংলাদেশ আরও প্রস্তাব করে, গণভোটটি আগামী জাতীয় নির্বাচনের দিনই আয়োজন করা হোক। দলটি আহ্বান জানায়, জুলাই সনদকে রাজনৈতিক দরকষাকষির নয়, জনগণের ইচ্ছার দলিল হিসেবে বাস্তবায়ন করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আপ বাংলাদেশের সাধারণ সম্পাদক হিযবুল্লাহ বলেন, এক দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন যদি বিশৃঙ্খলার আশঙ্কা থাকে তাহলে দুই দিনে নির্বাচন হলে বিশৃঙ্খলার আশঙ্কা দুই দিন থাকবে। এতে মানুষের প্রাণহানির আশঙ্কা আরও বাড়বে। সুতরাং নির্বাচন কমিশনের সক্ষমতা থাকলে, সকল লোকবল ডিপ্লয়েড করে একই দিন গণভোট এবং জাতীয় নির্বাচনের আয়োজন করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই সনদ জনগণের ইচ্ছার দলিল হিসেবে দেখতে চায় আপ বাংলাদেশ

আপডেট সময় : ১১:২২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫