পাকিস্তানের পতনের কারন: বিষয় বিচার বিভাগকে ইসলামীকরনে অনীহা
- আপডেট সময় : ০৯:৫৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
মোঃ মোস্তফা জামাল ভূঁইয়া: পাঠক, পাকিস্তান গঠিত হয়েছিল ইসলামী আদর্শের ভিত্তিতে কিন্তু সেখানে জনগণ আশা করেছিল ইসলামী আদর্শের ভিত্তিতে বিচার বিভাগ পরিচালিত হবে , কিন্তু এই বিচার বিভাগ পূর্বের পাশ্চাত্যের অর্থাৎ ইংরেজদের বিচার বিভাগ বহাল ছিল। পাশ্চাত্যের বিচার বিভাগের মাধ্যমে সঠিক ন্যায়বিচার পাওয়া সম্ভব নয় এতে বিচার প্রার্থীদের দুর্ভোগ এবং হয়রানি হয় ।
পাঠক, বিচার বিভাগের দুটি দিক রয়েছে। একটি মূল আইন এবং অপরটি প্রায়োগিক আইন। ন্যায় বিচার মূল আইন ও প্রায়োগিক আইন উভয় আইনের উপরই নির্ভর করে। পাকিস্তান আমলে মূল আইন ও প্রায়োগিক আইন উভয় আইনের ক্ষেত্রেই পাশ্চাত্যের জুরিসপ্রুডেন্সকে অনুসরণ করা হত। পাকিস্তানের স্ বিধানে যদিও কুরআন ও সুন্নাহর কথা উল্লেখ ছিল কিন্তু তা বাস্তবায়ন করা হয় নি।
প্রাকৃতিক নিয়মে অনুসারে যে উপাদান দিয়ে কোন বস্তু গঠিত হয়, সেই উপাদানের অভাবে ঐ বস্তুর বিনাশ ঘটে । ঠিক তেমনি পাকিস্তান গঠিত হয়েছিল ইসলামের ভিত্তিতে। সেখানে ইসলামী আদর্শ না থাকায় পাকিস্তানের পতন ঘটে। এটি হল সাধারণ ও প্রাকৃতিক হিসাব ।
পাঠক, পাশ্চাত্যের জুরিসপ্রডেন্স এর আলোকে পাকিস্তানের বিচার বিভাগকে সাজানোর কারণে পাকিস্তানে ন্যায় বিচার ছিল সুদূর পরাহত। যদি পাকিস্তান মুসলিম এবং ইসলামী শাসনের আদলে বিচার ব্যবস্থা সাজিয়ে তুলত , তাহলে পাকিস্তানের পতন হত না। কারণ বিচার বিভাগ যদি ইসলামের আলোকে সাজানো হত , তাহলে ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ, সেক্যুলারিজম, কমিউনিজম এমনিতেই নিষিদ্ধ হয়ে যেত।
পাঠক, পাশ্চাত্যের জুরিসপ্রডেন্স মুসলিম দেশগুলোর জন্য প্রযোজ্য নয়। কারণ মুসলিম রিয়াসতে আইন প্রণয়ন হবে কুরআন ও সুন্নাহর আলোকে। কোন আইন কুরআন ও সুন্নাহর পরিপন্থী হবে না। পাশ্চাত্যের জুরিসপ্রুডেন্স এবং মুসলিম জুরিসপ্রুডেন্স এক নয় ।
পাকিস্তান আমলে পাশ্চাত্যের জুরিসপ্রূডেন্স এর আলোকে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হত , ফলে সেই আইনের দূর্বলতার সুযোগে রাষ্ট্রীয় ন্যায় বিচার ও ব্যাক্তিগত ন্যায় বিচার কায়েম হয় নি। রাষ্ট্রীয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবার কারণে পাকিস্তানের পতনের অন্যতম কারণ।
কারণ যদি কোন রাষ্ট্রে রাষ্ট্রীয় ন্যায়বিচার না থাকে তাহলে সেই রাষ্ট্র আভ্যন্তরীনভাবে দুর্বল হয়ে পড়বে। উদাহরণস্বরূপ পাকিস্তানের বিরুদ্ধে যে শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র যদি ইসলামী আদালতে বিচার হইতো তাহলে অবশ্যই ষড়যন্ত্র রুখে দেওয়া যেত। কাজেই পাকিস্তানের পতনের অন্যতম কারণ হলো ইসলামী জুরিসপ্রূডেন্সকে অনুসরণ না করা।





















