ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
  ৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির: সোচ্চার-এর জরিপ তারেক রহমান-খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস: সোচ্চার-এর জরিপ বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের আন্দোলনে পুলিশি হামলায় মহিলা জামায়াতের নিন্দা বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু হাদি হত্যার তদন্তে রোববার জাতিসঙ্ঘে চিঠি দেবে সরকার ঢাকার ভোট কখনো কেনা যায় না, ১২ তারিখ প্রমাণ হবে: সালাম ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি: রয়টার্সকে তারেক রহমান জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল ছাত্রশিবির: ডা. জাহাঙ্গীর

রাজশাহীতে ড্যাবের উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি এই প্রতিপাদ্যে রাজশাহীতে সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), রাজশাহী শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাড়ি ও অফিসের চারপাশে ফুলের টব, পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের প্যাকেট, পলিথিন, ফুড কন্টেইনারসহ যেসব স্থানে পানি জমে থাকে সেগুলো পরিষ্কার রাখতে হবে। এছাড়া নির্মাণাধীন ভবন, লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও অন্যান্য স্থাপনাতেও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, যে কোনো পাত্রে জমে থাকা পানি প্রতি তিন দিন পরপর পরিবর্তন করতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত হলে রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং তরল জাতীয় খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, স্যুপ, ফলের রস ও ভাতের মাড় বেশি করে খেতে হবে। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ওষুধ গ্রহণ না করার পরামর্শ দেন তারা। এছাড়া দিন ও রাতে বিশ্রামের সময় মশারি ব্যবহার করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম, ড্যাব রাজশাহীর সভাপতি ডা. ওয়াসিম হোসেন এবং সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবুসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ড্যাবের উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু

আপডেট সময় : ০৭:৫৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫