ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাকসু ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এর নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। ৩৫ বছর পর পুনরায় গঠিত রাকসু ও সংশ্লিষ্ট হল সংসদের নবনির্বাচিত নেতাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের এই অনুষ্ঠানকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

রবিবার (২৬ অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত ভিপি, জিএসসহ রাকসু ও প্রতিটি হল সংসদের প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।

শপথের আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানান উপাচার্য, প্রো-ভিসি, ট্রেজারারসহ শিক্ষক প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, “রাকসু বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার প্রাণকেন্দ্র। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি বেছে নিয়েছে, এখন তাদের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা।” তিনি আরও আহ্বান জানান, রাকসু যেন রাজনীতির পরিবর্তে গঠনমূলক নেতৃত্বের মডেল তৈরি করে শিক্ষাঙ্গনে সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ গড়ে তোলে।

এসময় নবনির্বাচিত রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার এবং অন্যান্য নেতৃবৃন্দ দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। শপথের পর নির্বাচিতদের মধ্যে আনন্দমুখর পরিবেশ বিরাজ করে, তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করে নতুন অধ্যায়ের সূচনা উদযাপন করেন।

শপথ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাবেক রাকসু নেতারা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিন শপথের মাধ্যমে রাকসু ও হল সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাকসু ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন

আপডেট সময় : ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫