ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ হজ ক্যাম্পে চালু হলো লাগেজ র‌্যাপিং সেবা তনু হত্যা মামলায় ১০ বছর পর আসামি গ্রেফতার মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে, প্রশ্ন আসিফের ঢাকায় ১০০ দিনের কাজের হিসাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত সংস্কারের পথ থেকে কি বিচ্যুত হচ্ছে বাংলাদেশ?: আল জাজিরার বিশ্লেষণ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় রাজশাহীতে মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত নাকি কর্মরত?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল গত বুধবার (২২ অক্টোবর)। দেশের ইতিহাসে এই প্রথম সিভিল আদালতে বিচারের মুখোমুখি করার পর প্রশ্ন উঠে অভিযুক্ত ওই ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত নাকি কর্মরত?

রোববার (২৬ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। ব্রিফিংকালে এক সাংবাদিক প্রসিকিউটরকে প্রশ্ন করেন যে- সংশোধিত আইন অনুযায়ী, ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে সেনা কর্মকর্তাদের চাকরি থাকার কথা নয়। কিন্তু আপনি সেনা কর্মকর্তাদের সার্ভিং বলছেন। তাহলে তাদের চাকরিচ্যুত নাকি কর্মরত, কোনটি বলা হবে?

উত্তরে প্রসিকিউটর বলেন, আইনে যেমনটা বলা আছে, সেটিই আইনের ব্যাখ্যা। তবে সেনা সদর দপ্তর এখন সিদ্ধান্ত নেবে যে, কবে থেকে এসব সেনা কর্মকর্তার ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা হবে। তবে যতক্ষণ আইন প্রয়োগ না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো তাদের সার্ভিং (কর্মরত) বলাই যেতে পারে।

সেনা সদর দপ্তর আইন প্রয়োগ না করা পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের পৃথক ৩ মামলার আসামি ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন কর্মরত বিবেচিত হবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত নাকি কর্মরত?

আপডেট সময় : ১২:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫