ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাবির আইন বিভাগের প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদ্‌যাপন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। গৌরবের ৭২ বছরের এই পুনর্মিলনী উপলক্ষে নতুন সাজে সেজে উঠেছে রাবি ক্যাম্পাস। দেশ এবং বিদেশ থেকে বহু সংখ্যকসাবেক ও বর্তমানশিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৯ টায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের সূচনা করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থীএবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ডিভিশনের ২৯ জন বিচারপতি, বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, আইনজীবী সহ বিভিন্ন পেশার প্রায় তিন হাজার সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠানকে সামনে রেখেআইন বিভাগে আগত সাবেক শিক্ষার্থীদের অনেকেই একে অপরকে বহুদিন পর দেখেআবেগে আপ্লুত হয়ে পড়েন। এসময় আইন বিভাগের সাবেকশিক্ষার্থীরা গান বাজনা এবং ছবি তোলায় ব্যস্ত সময় পার করেন। অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সহ দিনব্যাপী আলোচনা সভা, স্মৃতিচারণ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, সাত দশকেরও বেশি সময় ধরে দেশের আইন শিক্ষায় অবদান রেখে চলা আইন বিভাগের গৌরবময় যাত্রাকে সম্মান জানিয়ে আয়োজন করা হচ্ছে এই বৃহৎ পুনর্মিলনী। এখানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা একই পরিসরে অতীতের স্মৃতিকে নতুন করে স্মরণ ও উদ্‌যাপন করতে মিলিত হবেন। এই মিলনমেলায় সংশ্লিষ্ট সবার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উৎসাহব্যঞ্জক

হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবির আইন বিভাগের প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত

আপডেট সময় : ০৭:২৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫