ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের অস্থিরতা দূর করতে সীরাতের বাস্তবায়ন জরুরি: চরমোনাই পীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে রাসূলের (সা.) সীরাত অনুযায়ী দেশ পরিচালিত না হওয়া মুসলমান হিসেবে লজ্জার বিষয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমান থাকার পরও দেশের মধ্যে সর্বত্র অস্থিরতা বিরাজমানের মূল কারণ হচ্ছে সীরতের বাস্তবায়ন না থাকা। তাই আর্থ সামাজিল ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সীরাতের বাস্তবায়ন জরুরি। তিনি শুক্রবার রাতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক সীরাত কনফারেন্স ও সীরাত গবেষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. এসওয়াই ইউসুফ রমাদান বলেন, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পাশে যেভাবে দাঁড়িয়েছে সেটা মূলত সীরাতের শিক্ষা। সীরাত জানার কারণেই তারা নির্যাতিত মুসলমানদের পক্ষে কার্যকরী পদক্ষেপ নিয়েছে।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাতেই হযরত মুহাম্মাদ (সা.) কে পৃথিবীতে পাঠানো হয়েছে। তাই শুধু জানলে হবে না, মানার চেষ্টাই পারে প্রকৃত মানুষ তৈরি করতে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হয়েছে। তাই, ঐক্যবদ্ধভাবে সীরাত বাস্তবায়নের মাধ্যমে অনুপম আদর্শ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

কনফারেন্সে কবি মুসা আল হাফিজ, ড.আবিদ হোসেন, ইয়াহইয়া ইউসুফ নদভী, আবদুস সাত্তার আইনী, আহমাদ রফিককে সীরাত গবেষক ও লেখক হিসেবে সংবর্ধনা দেয়া হয়। পাশাপাশি কনফারেন্স উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক দেয়া হয়।

আন্তর্জাতিক সীরাত কনফারেন্স বাস্তবায়ন কমিটির আয়োজনে শুক্রবার দুপুর দুইটায় অনুষ্ঠান শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলে। মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে কনফারেন্সে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী, মাওলানা গাজী আতাউর রহমান, শেখ ফজলে বারী মাসউদ, মুফতি লুৎফুর রহমান ফরায়েজি, মুফতি শামছুদ্দোহা আশরাফী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশের অস্থিরতা দূর করতে সীরাতের বাস্তবায়ন জরুরি: চরমোনাই পীর

আপডেট সময় : ০৬:২৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫