ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ হজ ক্যাম্পে চালু হলো লাগেজ র‌্যাপিং সেবা তনু হত্যা মামলায় ১০ বছর পর আসামি গ্রেফতার মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে, প্রশ্ন আসিফের ঢাকায় ১০০ দিনের কাজের হিসাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত সংস্কারের পথ থেকে কি বিচ্যুত হচ্ছে বাংলাদেশ?: আল জাজিরার বিশ্লেষণ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় রাজশাহীতে মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল

টঙ্গী থেকে নিখোঁজ মুফতি মহিবুল্লাহকে পরিবারের কাছে হস্তান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: টঙ্গী থেকে নিখোঁজ মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহকে পরিবারের হাতে তুলে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে টঙ্গী থেকে আসা পরিবার ও প্রতিনিধি সদস্যদের হাতে তাকে তুলে দেয় পঞ্চগড় সদর থানা পুলিশ।

এর আগে বুধবার সকাল ৭টার দিকে তিনি টঙ্গী পূর্ব থানার টিএনটি বার্জা জামে মসজিদের সামনে থেকে নিখোঁজ মুফতি মহিবুল্লাহ। বৃহস্পতিবার ভোরে তাকে গাছের নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

এ সময় সাংবাদিকদের তিনি জানান, তাকে অপহরণ করা হয়েছে। তিনি বলেন, ওরা ৫ জন আমাকে অ্যাম্বুলেন্সে করে অপহরণ করে। আমাকে মারপিটও করা হয়। বুধবার রাতে তার ছেলে টঙ্গী থানায় নিখোঁজ হওয়ার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা শেষে পঞ্চগড় থানা পুলিশের মাধ্যমে তাকে পরিবার ও প্রতিনিধি সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তার দুই ছেলে, টঙ্গী থানার এসআই মেহেদী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আতাউর রহমান বিক্রমপুরী, মসজিদ কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিনিধি সদস্যরা টঙ্গি থানায় এ বিষয়ে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টঙ্গী থেকে নিখোঁজ মুফতি মহিবুল্লাহকে পরিবারের কাছে হস্তান্তর

আপডেট সময় : ০৬:০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫