ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বাড়ছে হাসপাতাল-ক্লিনিক: বাড়ছে চিকিৎসা ব্যয়-মান নিয়ে প্রশ্ন অধিকার’র মানববন্ধনে বক্তারা: গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনী নয় রাবির সহযোগী অধ্যাপক সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের আল্টিমেটাম রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘পদত্যাগ’ ইস্যুতে যা বলছেন এনসিপি নেতারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী পদত্যাগ করেছেন—এমন খবরকে গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির একাধিক নেতা।

যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী পদত্যাগ করেননি।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটোয়ারীর পদত্যাগের খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, প্রায় দুই সপ্তাহ আগে তিনি দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এখনো তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দলের হাইকমান্ড।

এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘কনফার্ম করছি, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া আর কিছুই না। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।’

এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত আমার দেশকে বলেন,‘নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সত্য নয়।’

এর আগে এদিন সন্ধ্যা থেকে এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন নিউজ পোর্টালে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘পদত্যাগ’ ইস্যুতে যা বলছেন এনসিপি নেতারা

আপডেট সময় : ০৬:০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫