ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎রাজশাহী কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছাত্রদলের অব্যাহত সন্ত্রাস ও সিটি কলেজে বর্বরোচিত হামলার প্রতিবাদ শিবির সভাপতির রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রামেক হাসপাতাল মায়ের মৃত্যুর প্রতিবাদ করা সেনাসদস্যকে মারধর রাজশাহীতে ভুয়া ছাড়পত্রে বিএনপি নেতা জেলহাজতে: ফেঁসে যাচ্ছেন বাদী ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার নিশ্চিত করা হবে রাজশাহীতে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন ছাত্রদলের ‘আদু ভাইদের’ সিট দিয়ে তোপে প্রশাসন

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হতে হবে- মিলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

নির্বাচনে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তাই শিক্ষক সমাজকে এখনই সচেতন হতে হবে— এমন আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন। তিনি আরও বলেন,“শিক্ষকরা শিক্ষিত ও সচেতন জাতি গঠনের কারিগর। একমাত্র শিক্ষকদের মাধ্যমেই জ্ঞানভিত্তিক সমাজ গঠন সম্ভব। বিএনপি ক্ষমতায় গেলে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে। প্রত্যেক শিক্ষার্থীর ভেতরে সুপ্ত প্রতিভা রয়েছে— সেই প্রতিভা বিকাশে শিক্ষকরাই মূল চালিকাশক্তি।”বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত বাকশিস মোহনপুর উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

তিনি আরও বলেন,“দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতন হলেও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের বিষ এখনো ছড়িয়ে আছে। একটি রাজনৈতিক দল ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু এদেশের জনগণ আর কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবে না।”

সম্মেলনে মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহ্ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাকশিস রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত। তিনি বলেন,“শিক্ষক সমাজ শুধু শ্রেণিকক্ষে নয়, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের পাশাপাশি ষড়যন্ত্র মোকাবেলায় শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষার মানোন্নয়নে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনায় আমাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু রহমানসহ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হতে হবে- মিলন

আপডেট সময় : ১১:০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫