ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বাড়ছে হাসপাতাল-ক্লিনিক: বাড়ছে চিকিৎসা ব্যয়-মান নিয়ে প্রশ্ন অধিকার’র মানববন্ধনে বক্তারা: গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনী নয় রাবির সহযোগী অধ্যাপক সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের আল্টিমেটাম রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

ভারত সরকারের বাংলাদেশবিরোধী অবস্থান বরদাশত করব না: কর্নেল অলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৮৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। মঙ্গলবার রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলটির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সংবাদ সম্মেলনে ভারত সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে কর্নেল অলি বলেন, ভারত সরকার শেখ হাসিনা এবং তার লুটেরা বাহিনীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরোধিতা করছে। হাসিনার বাহিনী বাংলাদেশের বন্ধু নয়। তাদের বিচার নিশ্চিত করা আমাদের কর্তব্য। ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি কখনোই বরদাশত করব না।

জোটের কৌশল নিয়ে অলি বলেন, দলটির পক্ষ থেকে মহাসচিবের নেতৃত্বে সাতজনের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিএনপির সঙ্গে কথা বলে ভবিষ্যতে মনোনয়ন পাওয়া বা না পাওয়ার বিষয়ে আলোচনা করবে। তিনি আরো জানান, আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক।

এ সময় অলি সব প্রার্থীকে নিজ নিজ এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নেয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত সরকারের বাংলাদেশবিরোধী অবস্থান বরদাশত করব না: কর্নেল অলি

আপডেট সময় : ১০:৩৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫