ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কর্মসূচি ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। এ ঘটনায় নতুন কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টা তাদের প্রতিনিধিদলের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন।

তিনি বলেন, আজ আমাদের কর্মসূচি ছিল শিক্ষা উপদেষ্টা মহোদয়ের বরাবরে স্মারকলিপি প্রদান ও দাবি নিয়ে আলোচনা করা। কিন্তু পদযাত্রা শুরু করার পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাধার মুখে পড়তে হয়। এরপরও পুলিশের সহযোগিতায় ১৫ সদস্যের প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে।

কাজী মোখলেছুর রহমান আরো বলেন, আমরা ভেবেছিলাম, শিক্ষা উপদেষ্টা অন্তত সৌজন্যমূলক আচরণ করবেন। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা না করে অপমানজনক আচরণ করেছেন। এটি শুধু শিক্ষকদের নয়, গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নতুন কর্মসূচি ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

আপডেট সময় : ১০:২৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫