সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শিক্ষকদের চলমান আন্দোলন সমর্থনে ৭ দফা দাবি আদায়ে বিক্ষোভ ও মিছিল স্মারকলিপি প্রদান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
রাজশাহীতে শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে । উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি। তারা দ্রুত ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, চলমান আন্দোলনে শিক্ষকরা বেতন বৈষম্য নিরসন, পদোন্নতি কাঠামো সংস্কার, অবসর সুবিধা বৃদ্ধি, এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনসহ ৭ দফা দাবি উত্থাপন করেছেন।

























