ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

নিজেদের মধ্যে প্রতিহিংসা থাকলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে: আলাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: নিজেদের মধ্যে প্রতিহিংসা থাকলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, গণতন্ত্র একটি বাগান। এই বাগানে নানান ধরনের ফুল ফুটবে। নানান মত-পার্থক্য থাকবে। পদে পদে মতবিরোধ হবে। তাই বলে প্রতিহিংসা থেকে দূরে থাকতে হবে। গণতন্ত্র রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় চালক দল আয়োজিত ‘ভোটের অধিকারের নিশ্চয়তা নিয়ে সংশয় সৃষ্টির প্রতিবাদ সভা’য় তিনি এই মন্তব্য করেন। এসময় জামায়াতে ইসলাম নিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী মানে ইসলাম ধর্ম না। জামায়াতে ইসলামী মানে কি তা পূজায় দেখতে পেরেছেন। নামের শেষে ইসলাম আছে বলেই তারা ইসলামী দল নয়। এর প্রমাণ এবার পূজায় তাদের নেতারা গীতা পাঠ করেছে, আরও কি বলেছে তা তো দেখেছেন আপনারা।

আলাল বলেন, কয়েকটি রাজনৈতিক দলের নেতারা মুখে এক কথা বললেও তাদের মনে অন্য কিছু। তারা একদিকে বলেন, পিআর ছাড়া জুলাই সনদে সই করবেন না। অন্যদিকে, সই করেছেন। তিনি আরও বলেন, শুধু মাত্র খেয়ে-পরে বেঁচে থাকার জন্য মানুষ এই আন্দোলন করেনি। দেশের মানুষের এখনও যুদ্ধ শেষ হয়নি। তাদের এখনও ভোটের অধিকার আদায়ের জন্য লড়াই করতে হচ্ছে।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি দেড় যুগ ধরে আন্দোলন করেছে। পরবর্তীতে শিক্ষার্থী, তরুণ, কৃষক, বুদ্ধিজীবীসহ সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করায় আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিজেদের মধ্যে প্রতিহিংসা থাকলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে: আলাল

আপডেট সময় : ১১:১৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫