ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নোয়াখালীতে মসজিদে হামলার প্রতিবাদে রাজশাহীতে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

নোয়াখালীর একটি মসজিদে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার প্রতিবাদে রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার সকালে নগরীর জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি ও বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখার সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ। সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশিবির সভাপতি শামীম উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, “যারা ইসলামের বিরোধী শক্তি, তারাই গতকাল নোয়াখালীতে কোরআন শিক্ষার ক্লাসে নৃশংস হামলা চালিয়েছে। এরা কখনো ছাত্রলীগ, কখনো ছাত্রদলের ছদ্মবেশে ইসলামবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত।” বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সালাউদ্দিন সোহাগ, রাজশাহী জেলা শাখার সভাপতি রুবেল আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুজাহিদ ফয়সাল, মহানগর সেক্রেটারি ইমরান নাজিরসহ বিভিন্ন পর্যায়ের শিবির নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালীতে মসজিদে হামলার প্রতিবাদে রাজশাহীতে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ১০:৫৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫