ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

পবায় শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলে এফ.এফ.সি শাকিব দল চ্যাম্পিয়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

রাজশাহীর পবার ডাঙ্গের হাট মহিলা কলেজ সংলগ্ন মাঠে দুইদিনব্যাপি শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে এফ.এফ.সি শাকিব দল মিয়াপুর সেভেন স্টার দলকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

শনিবার বিকেলে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ ও অর্থ প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পতিত সরকারের  আমলে বিএনপি’র নামে কোন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। আইনশৃংখলা বাহিনী দিয়ে বাধা প্রধান করতো। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরে সকলের মনে এখন স্বস্তি ফিরে এসেছে। যার প্রমান আজকের খেলায় মানুষের ঢল। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যেমন সুষ্ঠু ও সুন্দর সমাজ ও দেশ গঠন করা যায়। তেমনি একজন মানুষের শরীর গঠনে সহায়তা করে। সেইসাথে মাদক থেকে বিরত রাখে।

তিনি আরো বলেন, তিনি সর্বদা খেলাধুলা ভালবাসেন। যেখানেই খেলা হোক জানতে পারলে তিনি ছুটে যান। আগামীতেও এই ধরনের টুর্নামেন্টের জন্য তাঁর সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করে সকল দর্শক ও আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে মেডেল, নগদ অর্থ পুরস্কার হিসেবে বিতরণ করেন।

টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক  প্রধান  শিক্ষক কবির উদ্দিন।

হুজরীপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি পরিবারের আয়োজনে জাতীয়তাবাদী দল পবা উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পবায় শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলে এফ.এফ.সি শাকিব দল চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০২:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫