ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীদের মিলন মেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

রাকসু নির্বাচনে পরাজিত সকল প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক অনন্য মিলন মেলা।

শনিবার সন্ধ্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই মিলন মেলার আয়োজন করা হয়।

মেলায় অংশ নেন পরাজিত প্রার্থীরা, তবে বিজয়ীরা ছিলেন অনুপস্থিত। পরাজিত প্রার্থীরা জানান, রাকসু নির্বাচনে তারা জয় না পেলেও তাদের মধ্যে কোনো হতাশা নেই। বরং আজকের এই মিলন মেলা তাদের জন্য আনন্দ ও ঐক্যের বার্তা বয়ে এনেছে।

এক প্রার্থী বলেন, হারজিত তো নির্বাচনেরই অংশ। আজ আমরা সবাই একত্রে বসেছি মনের আনন্দে, গান-আড্ডায় মেতে উঠেছি। এই মিলনই আমাদের ভবিষ্যৎ পথচলায় নতুন শক্তি দেবে।

মেলায় একে অপরের প্রতি আন্তরিকতা, বন্ধুত্ব আর ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। গান, আড্ডা ও হাসি-আনন্দে ভরে ওঠে সাবাস বাংলাদেশ মাঠ।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, এটি শুধু পরাজিত প্রার্থীদের নয়, বরং রাকসু নির্বাচনের গণতান্ত্রিক চেতনা ও সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীদের মিলন মেলা

আপডেট সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫