ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুতের কোনো লোডশেডিং নেই, যেটা ছিল সাময়িক: বিদ্যুৎমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র ও হাজী শরীয়তুল্লাহর বংশধর বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় শিবগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ উত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ: এক দিনের রিমান্ডে প্রধান আসামী আজ সাড়ে ৩ ঘণ্টা বিদ্যু থাকবে না যেসব এলাকায় পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়, তামিলনাড়ুতে বিজয়ের চমক ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির সূচি প্রকাশ

চারঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট : প্রধান অতিথি আনোয়ার হোসেন উজ্জল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ সরকারি মহাবিদ্যালয় কলেজ মাঠে সারদা তরুণ সংঘের উদ্যোগে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনূস তালুকদার।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক, রাজশাহী–৬ (চারঘাট–বাঘা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. আনোয়ার হোসেন উজ্জল।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন উজ্জল সকলের উদ্দেশ্যে বলেন, “খেলাধুলা মানুষকে সুস্থ শরীর ও প্রফুল্ল মন দেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেও বলেছেন—সুস্থ দেহে সুস্থ মন গঠনের জন্য খেলাধুলা অপরিহার্য। পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। বর্তমান সমাজে তরুণদের নেশামুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।”

উদ্বোধনী বক্তব্য শেষে প্রধান অতিথির পায়ের কিকে শুরু হয় উদ্বোধনী ম্যাচ। খেলার শুরু থেকেই মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস আর করতালির গর্জন। সারদা তরুণ সংঘ মাঠে আলোর ঝলকানিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় তরুণ-যুবক, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের ভিড়ে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।

উদ্বোধনী খেলায় অংশ নেয়া দুই দলের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও স্পোর্টসম্যানশিপের অনন্য উদাহরণ। টুর্নামেন্টের আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠে দেশপ্রেমিক ও নেশামুক্ত নাগরিক হিসেবে।

উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুরাদ পাশা,

উপজেলার সাবেক সিনিয়র সভাপতি মো. আকবর হোসেন সরকার, উপজেলা সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান, চারঘাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিতুল,

পৌর সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জহুর,

চারঘাট পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাশেদুজ্জামান তিতাস, পৌর সদস্য সচিব মো. শামীম ইসলাম এবং সারদা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম রিংকু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট : প্রধান অতিথি আনোয়ার হোসেন উজ্জল

আপডেট সময় : ০৩:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫