ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাকসু নিয়ে সোচ্চারের জরিপ: ভিপিসহ বড় ৩ পদেই এগিয়ে ছাত্রশিবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

ক্যাম্পাস রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ (রাকসু) নেতৃত্ব নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস—তিন পদেই এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। দ্বিতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থীরা এবং তৃতীয়তে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’। এছাড়া ভিপি পদে শিবির ভোট পাবে ৪৯ শতাংশ এবং তার বিপরীতে ছাত্রদল পাবে মাত্র ২.৩ শতাংশ বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ জরিপ তুলে ধরেন জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ।

এদিকে ৮৫.৭ শতাংশ শিক্ষার্থী মনে করেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। একইসাথে ৫৫.৭ শতাংশ শিক্ষার্থী মনে করেন রাকসু নির্বাচনে ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফলের প্রভাব পড়বে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০.৫ শতাংশ শিক্ষার্থীর পছন্দ এমন প্যানেল যেখানে রাজনৈতিক দল ও স্বতন্ত্র অ্যাক্টিভিস্টদের সমন্বয় আছে। প্যানেল নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দিবে ৮২.৩ শতাংশ ভোটার। ৭৭.৪ শতাংশ শিক্ষার্থী বলেছেন, ব্যক্তিগত পরিচয় বা দল মুখ্য নয়, তারা ভোট দিবেন যোগ প্রার্থীকে।

জরিপ অনুযায়ী, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ভিপি পদে ৩৬.৫ শতাংশ, জিএস ৩১.৭ ও এজিএস ৩৩.৯ শতাংশ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ ভিপি পদে ২.৩ শতাংশ, জিএস পদে ২.৬ শতাংশ এজিএস পদে ৬.১ শতাংশ ভোট পেয়েছেন। এছাড়া ভিপি পদে ১০.৩ শতাংশ, জিএস পদে ২০.১ শতাংশ ও এজিএস পদে ১২.৩ শতাংশ শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবেন বলে মতামত জানিয়েছেন।

তবে জরিপে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ভিপি পদে ৪৯ শতাংশ, জিএস পদে ৪১.৭ শতাংশ এবং এজিএস পদে ৪৪.৫ শতাংশ ভোট দেয়ার ক্ষেত্রে কোনো মতামত জানাননি। এদিকে সোচ্চারের সাথে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের এজিএস পদপ্রার্থী সালমান সাব্বিরের সম্পৃক্ততা রয়েছে। তিনি এ সংগঠনের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন ভিন্ন কথা।

এ বিষয়ে জানতে চাইলে জরিপ সংশ্লিষ্টরা জানান, জরিপ পরিচালনায় সোচ্চারের কোনো সদস্য জড়িত ছিল না। এক্ষেত্রে সোচ্চারের সাথে সম্পৃক্ত নয় এমন ৩০ জন সাধারণ শিক্ষার্থী জরিপ পরিচালনা করেছেন। সেক্ষেত্রে এ জরিপ পক্ষপাতমূলক হওয়ার কোনো সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাকসু নিয়ে সোচ্চারের জরিপ: ভিপিসহ বড় ৩ পদেই এগিয়ে ছাত্রশিবির

আপডেট সময় : ০৪:১৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫