ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শাহবাগ ব্লকেড করেছে। বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকরা বুধবার দুপুর দুইটার পর শাহবাগ ব্লকেড করে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে দুপুর ১২টার মধ্যে শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে প্রজ্ঞাপন জারির করার দাবি জানানো হয়। নির্ধারিত সময়ে প্রজ্ঞাপন না এলে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা দেন তারা। ঘোষণা অনুযায়ী শাহবাগ ব্লকেড করে বিক্ষোভ করছেন তারা। এসময় শিক্ষক-কর্মচারীদের বাধা দেয় পুলিশ। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরুদ্ধ করেন তারা।

২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে গত রোববার থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।বুধবার চতুর্থ দিনে দেশের বিভিন্ন স্কুল থেকে কর্মসূচিতে অংশ নেন শিক্ষক ও কর্মচারীরা। স্লোগানে উত্তাল হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

আপডেট সময় : ১০:১৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫