ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বললেন আমানউল্লাহ আমান দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন:  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি একথা জানান।

জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্রেটিক লীগের উদ্যোগে দলটির নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। আমানউল্লাহ আমান বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচন ইনশাআল্লাহ হবেই।’

‘এই নির্বাচনে আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনিই থাকবেন, তিনিই নেতৃত্ব দেবেন,’ বলেন তিনি। ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে তারেক রহমানের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে দাবি করে আমানউল্লাহ আমান বলেন, “আপনারা দেখবেন যে, তারেক রহমান যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো সত্য হয়েছে। যেমন, দুই একটা উদাহরণ দেবো আমি। তিনি বলেছিলেন, ‘দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে।’ ফয়সালা কিন্তু রাজপথেই হয়েছে।”

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আমানউল্লাহ আমান বলেন, ‘আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচাল চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন বানচাল করা যাবে না।’

তিনি বলেন, ‘আজকে বিভিন্ন জায়গায় নির্বাচন নিয়ে বাধার সৃষ্টি করা হচ্ছে এবং বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ বক্তব্য রেখে বিশেষ করে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য রাখার চেষ্টা করা হচ্ছে।’ ‘আপনারা দীর্ঘ ১৬ বছরের আন্দোলন দেখেছেন, স্বৈরাচারবিরোধী, এরশাদবিরোধী আন্দোলন দেখেছেন। দুর্যোগে-দুর্বিপাকে-দুঃসময়ে জনগণের পাশে ছিল জিয়া পরিবার, জনগণের পাশে ছিল বিএনপি।’

গণতান্ত্রিক আন্দোলন বিশেষ করে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাইফুদ্দিন মনির ভূমিকার কথা স্মরণ করেন আমানউল্লাহ আমান। ডেমোক্রেটিক লীগের সহ-সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভায় ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির খায়রুল কবির খোকন, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী, গ্লোভাল বাংলাদেশীজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটের আহ্বায়ক ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান শামসুল আলম লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বললেন আমানউল্লাহ আমান দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

আপডেট সময় : ১১:৪১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫