ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

জনগণের মতামতকে উপেক্ষা করে পিআর দেয়া যাবে না : ডা: জাহিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতিতে নির্বাচনে বিশ্বাসী নয়। আর কেউ কোনো অবস্থাতেই জনগণের কথা বলে জনগণের মতামতকে উপেক্ষা করে জনগণের উপর কোনো ব্যবস্থা (পিআর) চাপিয়ে দিতে পারেন না। যারা পিআরের কথা বলছেন তাদের জনগণের কাছে যাওয়া উচিৎ।’

অন্যদিকে যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেছেন, ‘এনসিপি অন্যের প্রতীকের বিষয়ে যে আপত্তি দিয়েছে তা শোভনীয় নয়।’

শুক্রবার সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণে আয়োজিত শোকসভায় এসে এ মন্তব্য করেন তারা।

জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে শোক সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন প্রমুখ।

এসময় বক্তারা মরহুম বিএনপি নেতা লাকুর সংগ্রামী ও ত্যাগের রাজনৈতিক ও সামাজিক জীবনের কথা তুলে ধরেন। পাশাপাশি অনুষ্ঠানে লাকুর ত্যাগ ও আদর্শকে বিবেচনায় রেখে রাজনীতি করারও আহ্বান জানান।

শোক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘কোনো অবস্থাতেই আমরা পিআর পদ্ধতিতে বিশ্বাসী নই। আজকে যে বা যারা পিআরের কথা বলছেন, আপনারা জনগণের কাছে যান। জনগণ যেটা গ্রহণ করবে, সেটাই হবে। জনগণের মতামতকে উপেক্ষা করে তাদের কথা বলে আপনি কোনো সিস্টেম কারো ওপর চাপিয়ে দিতে পারেন না।‘

জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার বিষয়ে ডা: জাহিদ বলেন, ‘জাতীয় নির্বাচনে যথাসময়ে বিএনপির সংসদীয় বোর্ড মনোয়ন দিবে। এটি নিয়ে তাড়াহুড়োর কিছু নেই অথবা মনে করার কারণ নাই যে, দলীয় মনোনয়ন দেয়ার প্রক্রিয়া অব্যাহত নেই। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এর হাজার হাজার প্রার্থী রয়েছে। সুতরাং যাচাই-বাছাই চলছে।‘

তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগে বা পরে যথাসময়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল তারেক রহমানের নেতৃত্বে দলীয় প্রার্থী ঘোষণা হবে। আর যাদেরকে দলের সাথে নিলে আগামীর বাংলাদেশ গড়া যাবে, তাদেরকেই প্রার্থী করা হবে।‘

শোক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে যুগ্ম মহাসচিব বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেন, ‘তারা (এনসিপি) তাদের প্রতীকের জন্য দাবি জানাতেই পারে। তবে যে প্রতীক বছরের পর বছর ধরে আছে, ইতোপূর্বে বিভিন্ন নির্বাচনে জনগণ ভোট দিয়েছে, সে প্রতীক নিয়ে তারা যে আপত্তিকর মন্তব্য করেছে তা খুব একটা ভালো দেখাচ্ছে না। মানুষও ভালোভাবে গ্রহণ করছে না।’

যুগ্ম মহাসচিব সোহেল আরো বলেন, ‘তারা তাদের দাবি জানাতেই পারে। তাদের দাবি মানবে কিনা সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। সে বিষয়ে আমি কথা বলতে চাই না। তবে অন্যের প্রতীক নিয়ে আপত্তিকর মন্তব্য করাটা ঠিক নয়। এটা শোভন নয়।‘

এর আগে নগরীর নুরপুরে আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত শেষে পরিবারের লোকজনের সাথে দেখা করেন এবং তাদের খোঁজ-খবর নেন জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর ঢাকা থেকে সম্মেলনের দাওয়াত দিয়ে রংপুর ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ার শেরপুরে ইন্তেকাল করেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনগণের মতামতকে উপেক্ষা করে পিআর দেয়া যাবে না : ডা: জাহিদ

আপডেট সময় : ০৩:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫