ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমাল বিইআরসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) সিলিন্ডারের দাম ভোক্তা পর্যায়ে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ মঙ্গলবার সংস্থাটি এ সংক্রান্ত নতুন মূল্যহার ঘোষণা করে, যা একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি সিলিন্ডারে ২৯ টাকা কমেছে। একইসাথে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে, সেপ্টেম্বর মাসে এলপি গ্যাসের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা এবং অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত সৌদি সিপি অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি টন ৪৮২ মার্কিন ডলার বিবেচনায় বেসরকারি খাতে এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

সৌদি সিপি অনুযায়ী, প্রোপেনের দাম প্রতি টন ৪৯৫ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৪৭৫ মার্কিন ডলার নির্ধারিত হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় মূল্য নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমাল বিইআরসি

আপডেট সময় : ১১:২৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫