ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

প্রকাশক-পাঠকদের সঙ্গে খোলামেলা আলোচনায় শিবির সভাপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৫ এ যোগ দিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় তিনি বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রকাশক ও পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি মেলায় প্রকাশকদের সঙ্গে বইয়ের বিষয়বস্তু, পাঠকদের আগ্রহ ও ইসলামী সাহিত্য প্রসারের গুরুত্ব নিয়ে পাঠক-প্রকাশকদের সাথে কথা বলেন। এসময় তরুণদেরকে সৃজনশীল বই পাঠে আগ্রহী করার আহ্বান জানান তিনি। তিনি নিজেও বিভিন্ন বই দেখেন এবং কিছু বই সংগ্রহ করেন।

উল্লেখ্য, মাসব্যাপী এ বইমেলায় ১৯৯টি স্টল রয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান, নেতৃস্থানীয় ইসলামী পুস্তক ব্যবসায়ী ছাড়াও মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ মেলায় লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা ও কবিতা পাঠের ব্যবস্থা রাখা হয়েছে। মেলাটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখার কথা রয়েছে।

মেলা উপলক্ষ্যে মাসজুড়ে ইসলামিক ফাউন্ডেশনের স্টল, জেলা ও বিভাগীয় কার্যালয়ে ইফা প্রকাশিত বই সর্বনিম্ন ৪০ শতাংশ হতে সর্বোচ্চ ৭০ শতাংশ কমিশনে বিক্রয় করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রকাশক-পাঠকদের সঙ্গে খোলামেলা আলোচনায় শিবির সভাপতি

আপডেট সময় : ০৫:২১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫