ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা আদালত ন্যায়বিচারের নিরাপদস্থল হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ফের অনুরোধ আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ মালিক সমিতির জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে: মিয়া গোলাম পরওয়ার ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে নিখোঁজ ২ শিশুর একজনের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিন বিকেল সাড়ে ৫টার দিকে তুরাগ নদে চাপাইর ব্রিজের পশ্চিমে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে অঙ্কিতা রানী (২) নামের শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার স্বপনের মেয়ে। তবে, একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় মণি দাস (৯) এখনো নিখোঁজ রয়েছে। তার সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বৃহস্পতিবার বিকেলে তুরাগ নদে বিসর্জন দেওয়া হচ্ছিল। হিজলতলী এলাকার একটি প্রতিমা বিসর্জনের সময় যাত্রীবোঝাই নৌকাটি হঠাৎ ডুবে যায়।

নৌকায় থাকা অধিকাংশ লোক সাঁতরে তীরে উঠতে পারলেও আড়াই বছরের অঙ্কিতা এবং ৯ বছরের তন্ময় নিখোঁজ হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

নিখোঁজ তন্ময়ের বাবা তাপস মণি দাস জানান, ‘আমরা সবাই নৌকার ওপরে ছিলাম, আর বাচ্চারা নিচে ছিল। বারবার বলার পরও তারা ওপরে আসেনি। নিচে আনন্দ করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটল।’

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের ইনচার্জ ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৭টা থেকে ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে এবং সকাল ১০টার দিকে শিশু অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ তন্ময়কে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে নিখোঁজ ২ শিশুর একজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫