ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

ইসরাইলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে উয়েফাকে বিশেষজ্ঞদের চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নৃশংসতার কারণে ইসরাইল ও তার ক্লাবগুলোকে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা’কে আহ্বান জানিয়েছেন ৩০ জনেরও বেশি আইনবিশেষজ্ঞ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) উয়েফার সভাপতি আলেকজান্ডার সেফেরিনকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজায় চলমান নৃশংসতার কারণে ইসরাইলকে নিষিদ্ধ করা ‘অত্যাবশ্যক’। চিঠিতে জাতিসঙ্ঘের তদন্তকারীদের প্রতিবেদনও উদ্ধৃত করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।

চিঠিতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ও এর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালন করে আন্তর্জাতিক আইন রক্ষা করতে হবে এবং অবিলম্বে ইসরাইলি ফুটবলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে।

চিঠিতে গাজার ক্রীড়াঙ্গনের ওপর ইসরাইলের ভয়াবহ প্রভাবের কথা তুলে ধরা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৪২১ জন ফিলিস্তিনি ফুটবলার নিহত হয়েছেন।

চিঠিতে আরো বলা হয়, ‘ইসরাইল পরিকল্পিতভাবে গাজার ফুটবল অবকাঠামো ধ্বংস করছ। এই হামলা এক প্রজন্মের ক্রীড়াবিদকে নিশ্চিহ্ন করেছে এবং ফিলিস্তিনি খেলাধুলার ভিত্তি ধ্বংস হয়েছে।’

এতে অভিযোগ করা হয়, ‘ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) মানবাধিকার লঙ্ঘন ঘটনাগুলোকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছে এবং দমননীতির অংশ হিসেবে কাজ করেছে। আর তা উয়েফা প্রতিযোগিতায় এ সংস্থার অংশগ্রহণকে অগ্রহণযোগ্য করে তুলেছে।’

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশনের নির্বাহী পরিচালক এলিসা ভন জোয়েডেন-ফোরজি। আরো ছিলেন জাতিসঙ্ঘের বেশ কয়েকজন সাবেক বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইনবিষয়ক গবেষক।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে উয়েফাকে বিশেষজ্ঞদের চিঠি

আপডেট সময় : ০৯:২৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫