ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

প্রশংসায় ভাসছেন যুবদল নেতা রনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
প্রসঙ্গ নিউজ ডেস্ক: ব্যক্তিগত উদ্যোগে পঞ্চবটি থেকে বক্তাবলী সড়কটি সংস্কার করে লাখো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

শুক্রবার দুপুরে দোয়ার মাধ্যমে সড়কটির সংস্কারকৃত অংশ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন, সদস্য সচিব খায়রুল ইসলাম জসীম, কামাল মাদবর, নূর মোহাম্মদ মাদবর, দীন ইসলাম, মুসলিমনগর জমজম জামে মসজিদ কমিটির সভাপতি ইস্রাফিল, কোষাধ্যক্ষ উজ্জ্বল হোসেন, ফতুল্লা থানা বিএনপি নেতা মাহবুবুর রহমান মুকুল, যুবদল নেতা খায়রুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে মশিউর রহমান রনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এলাকা সূত্রে জানা যায়, পঞ্চবটি থেকে বক্তাবলী সড়কের বেশ কিছু অংশের আরসিসি ঢালাই ভেঙে গিয়েছিল বছর দুয়েক আগে। তবে সবচেয়ে বেহাল অবস্থা ছিল মুসলিমনগর দক্ষিণপাড়া জমজম জামে মসজিদের সামনের অংশ। সড়কের এ অংশে তৈরি হয়েছিল বড়বড় বেশ কিছু গর্তের। বৃষ্টির কারণে ড্রেনের ময়লা পানিতে সড়কটি ডুবে যেতো। যাতে এখানে প্রতিদিন ছোট বড় যানবাহন দুর্ঘটনার শিকার হতো। দীর্ঘ ভোগান্তির পর অবশেষে মশিউর রহমান রনির ব্যক্তিগত উদ্যোগে সড়কটি সংস্কার করে লাখো মানুষের দুর্ভোগ লাঘব করেছেন।

উদ্বোধনকালে রনি বলেন, ‘বিএনপি জনগণের কল্যাণের রাজনীতি করে। আমাদের নেতা তারেক রহমান জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমি সেই নির্দেশনার অংশ হিসেবেই এই সড়কটি সংস্কার করেছি। আগামী দিনগুলোতেও আপনাদের পাশে থাকতে চাই। আপনারা শুধু সহযোগিতা করবেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।’

এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে মশিউর রহমান রনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রশংসায় ভাসছেন যুবদল নেতা রনি

আপডেট সময় : ০৯:৪২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫