সুশাসন প্রতিষ্ঠায় সৎ-যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেম সমাজ বদ্ধপরিকর
- আপডেট সময় : ০৩:৫৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ নায়েবে আমির ও ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, দেশের সাহসী তরুণরা আমাদের পথ দেখিয়েছেন। তরুণদের রক্তের পথ ধরে আলেম সমাজ সুশাসন ও ইনসাফ কায়েমের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।
হেলাল উদ্দিন বলেন, সামনের জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য ও আল্লাহভীরু প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করবে। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দলীয় এমপিরা কোনো গাড়ি বা ফ্ল্যাট গ্রহণ করবে না এবং দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি চাঁদাবাজ নির্মূল, যানজট ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমদ খানের সভাপতিত্বে এবং ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— পল্টন থানা সহকারী সেক্রেটারি এনামুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা নুরুল আফসার, মোহাম্মাদ আল-আমীন রাসেল এবং বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির মহাসচিব আলহাজ্ব কাজি মাওলানা ইকবাল হোসেন প্রমুখ।




















