ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

৫ দফা দাবিতে জামায়াতের ১২ দিনের কর্মসূচি ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

রাজনৈতি ডেস্ক: জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী পহেলা অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সারা দেশের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতি ছাড়াও আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই-অগাস্টের গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ আওয়ামী লীগ সরকারের শরীক ১৪ দলের বিচারের দাবি করেছে দলটি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে, তাহলে দেশের জনগণ ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। সেজন্যই আমাদের এই দ্বিতীয় দফা কর্মসূচি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫ দফা দাবিতে জামায়াতের ১২ দিনের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ১২:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫