ভোট বানচালের চক্রান্তে সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব
- আপডেট সময় : ১২:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
প্রেস সচিব বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশকে অস্থিতিশীল করে ভোট প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো সুপরিকল্পিত চক্রান্তের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি বলেন, যারা কোটি কোটি ডলার বিদেশে নিয়ে গেছেন এবং দেশ ত্যাগ করেছেন, তারা বিদেশ থেকে সুপরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে।
প্রেস সচিব বলেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসর এবং আন্তর্জাতিক মিত্ররা মিলে আগামী নির্বাচনের পথ বন্ধ করার কৌশল গ্রহণ করেছে, যাতে ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়। আমরা এমন একটি উদ্যোগ লক্ষ্য করছি। তবে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছে সরকার।
প্রেস সচিব আরও জানান, বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া খবর প্রচারণা চালানো হচ্ছে। বিষয়টি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক নেতাদের অবহিত করছেন। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।




















