ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

পূজায় অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ধর্মীয় সম্প্রীতি যেন অক্ষুণ্ন থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পূজা মণ্ডপ, মন্দির ও আশপাশের এলাকায় কড়া নজরদারি চালানো হয়েছে। এবার সারাদেশে ৩১ হাজার ৬০৬টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আইজিপি জানান, পূজাকেন্দ্রিক গুজব ছড়ানো রোধে পুলিশ সদর দফতরের সাইবার ইউনিট বিশেষ নজরদারি চালাচ্ছে। পুরনো ভিডিও বা ছবি নতুন করে ছড়িয়ে সাম্প্রদায়িক উসকানি দেয়ার চেষ্টা হলে তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আইজিপি আরো বলেন, আমরা একটি ট্রানজিশনাল সময় পার করছি। সামনে নির্বাচন, এই প্রেক্ষাপটে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে, এমন চেষ্টায় লিপ্ত না হয় সেজন্য আমরা সজাগ আছি। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে, বিশেষ করে সামনে জাতীয় নির্বাচন থাকায় সার্বিক পরিস্থিতির ওপর বিশেষ নজরদারি চলছে।

তিনি আরো বলেন, আমরা এবার পূজাকে ছোট-বড় বা গুরুত্বপূর্ণ-অগুরুত্বপূর্ণ এভাবে ভাগ করিনি। প্রতিটি মণ্ডপকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে, এমনকি দুর্গম এলাকার পূজা মণ্ডপেও পুলিশি নজরদারি নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি গাজীপুরে মূর্তি ভাঙচুরের একটি ঘটনার প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনায় ব্যক্তিগত ক্ষোভ থেকে এসব ঘটছে। তবে, এসব ইস্যুকেও আমরা গুরুত্বের সাথে দেখছি। পুলিশ বাহিনীর কেউ এসব ঘটনায় জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

গত বছরের জুলাই আন্দোলনের ঘটনায় মামলার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ৫৫টি মামলায় চার্জশিট দেয়া হয়েছে। যার মধ্যে ১৮টি হত্যা মামলায় ১ হাজার ৯৪১ জন আসামি রয়েছে। আর অন্যান্য ৩৭টি মামলায় ২ হাজার ১৮৫ জন আসামি রয়েছে।

জুলাই-আগস্ট মাসের ঘটনায় ১ হাজার ৭০০টির বেশি মামলা হয়েছে, যার মধ্যে ৭৬৬টি হত্যা মামলা এবং ৯৭৪টি অন্যান্য মামলা। অধিকাংশ মামলার তদন্ত চলমান। নবীন কর্মকর্তাদের পাশাপাশি অভিজ্ঞ কর্মকর্তারাও এসব মামলার তদন্ত করছেন বলে জানান তিনি।

মিথ্যা মামলা কিংবা নিরীহ ব্যক্তিকে আসামি করার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এসব মামলায় যারা প্রকৃতপক্ষে জড়িত নন তাদের নাম বাদ দেয়ার কথা বলেছে সরকার। পুলিশের কেউ যদি এসব অপকর্মে জড়িত থাকে, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রতি পার্বত্য এলাকায় ঘটে যাওয়া ধর্ষণের একটি ঘটনায় পুলিশের ভূমিকা সম্পর্কে আইজিপি জানান, ঘটনার খবর পাওয়ার পর-পরই একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী মেয়ের বাবা তার নাম উল্লেখ করেছেন এবং আরো ২ থেকে ৩ জনের সম্পৃক্ততার কথাও বলেছেন। ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছি এবং মামলাও দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, এই ঘটনায় পুলিশ কোনোভাবেই গাফিলতি করছে না। তদন্ত চলছে, বাকি অভিযুক্তদেরও শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তা সত্ত্বেও এই ঘটনাকে ঘিরে কিছু মহল অযথা উত্তেজনা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো: আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পূজায় অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: আইজিপি

আপডেট সময় : ১২:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫