ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ছাদ থেকে পড়ে রেমিটেন্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: সৌদি আরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পা ফসকে পড়ে সজিব হোসেন (২৫) নামের এক রেমিটেন্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা।

জানা গেছে, রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের আকরাম উদ্দিন বেপারী বাড়ির আশরাফ আলীর ছেলে সজিব হোসেন। প্রায় দু’বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে তিনি সৌদি আরব পাড়ি জমান এবং সেখানে বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে কাজ করতেন।

আজ (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল আনুমানিক ৪টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরের আর রাশেদ মলে কাজ করার সময় ছাদ থেকে নিচে পড়ে গিয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সজিবের মৃত্যুর বিষয়টি তার বাবা আশরাফ আলী এবং চাচাতো ভাই মো. সুমন হোসেন নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদি আরবে ছাদ থেকে পড়ে রেমিটেন্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১২:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫