আ.লীগ নেতার বাড়িতে ৬ ছাত্র পুড়িয়ে হত্যা: প্রথম আলোর বিরুদ্ধে মনগড়া সংবাদ পরিবেশনের অভিযোগ
- আপডেট সময় : ১২:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
তিনি অভিযোগ করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় তাদের সন্তানরা ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে সক্রিয় ভুমিকায় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর লালমনিরহাট শহরে বিজয় মিছিলে অংশ নেয়ার সময় ষড়যন্ত্রমূলকভাবে তাদের সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়।
জানা যায়, গত বছরের ৫ আগস্ট আন্দোলনের দিন ছাত্রদের একটি মিছিল শহরের মিশনমোড় থেকে শহীদ মিনারের দিকে অগ্রসর হলে সেখানে আগে থেকেই অবস্থানরত আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী আহত হন। পরে ছয়জন ছাত্র প্রতিনিধি- জোবায়ের হোসেন, আল শাহরিয়ার রিয়াদ তন্ময়, শাহরিয়ার আল আফরোজ শ্রাবণ, জনি মিয়া, রাধিক হোসেন রুশো ও মো. রাজিব উল করিম সরকারকে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে নিয়ে তালাবদ্ধ করে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
অথচ প্রথম আলো মনগড়া সংবাদ পরিবেশন করে শহীদ পরিবারকে হেয় প্রতিপন্ন করেছে। শহীদ পরিবারগুলো লিখিত বক্তব্যে ওই ‘ভিত্তিহীন ও বানোয়াট’ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।





















