ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

জামায়াত আমিরের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেক্র। রোববার সকাল ৯টার দিকে জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতেই স্পেনের রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সম্পর্ক, বিনিয়োগ এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন। এসময় রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমীর ডা. এসএম খালিদুজ্জামান এবং জামায়াত আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াত আমিরের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১১:১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫