ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা এডিশনের রিপোর্টকে মিথ্যা উল্লেখ করে প্রতিবাদ জাতীয় যুবশক্তির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: গত ২৭ সেপ্টেম্বর শনিবার রাতে বাংলা এডিশনের (অনলাইন পোর্টাল) ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনের নিখোঁজ হওয়া প্রসঙ্গে একটি প্রতিবেদন করা হয়। প্রতিবেদনটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট বলে উল্লেখ করেছে জাতীয় যুবশক্তি। সেই সঙ্গে এমন রিপোর্ট প্রচার করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ যুব সংগঠন।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেদনে সম্পূর্ণ মনগড়া ও অসত্য তথ্যের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তিকে গুমের সাথে জড়িত বলে চিত্রিত করা হয়েছে, যা নিঃসন্দেহে বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থি।

জাতীয় যুবশক্তির এ সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, আমরা সুস্পষ্টভাবে জানাচ্ছি—কে এম মামুনের নিখোঁজ হওয়ার ঘটনায় জাতীয় যুবশক্তির নূন্যতম কোনো সম্পৃক্ততা নেই। উক্ত ঘটনা নিয়ে যুবশক্তির বিরুদ্ধে অভিযোগ আনা নিছক মিথ্যাচার, যা আমাদের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। জাতীয় যুবশক্তি সবসময় সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের পক্ষে অবস্থান করে এসেছে এবং কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না, নেই এবং কখনো থাকবে না।

আমরা লক্ষ্য করেছি যে, প্রতিবেদনে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেওয়া হয়নি, সত্য যাচাইয়ের সামান্যতম প্রয়াসও চালানো হয়নি এবং একপাক্ষিক ও পক্ষপাতদুষ্ট তথ্য উপস্থাপন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এ ধরনের অসৎ, বিভ্রান্তিকর ও চরিত্রহননমূলক প্রচারণা শুধু গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্যই নয়, বরং সাংবাদিকতার নৈতিকতা পরিপন্থি, একইসাথে পেশাদারিত্ব ও বিশ্বাসযোগ্যতার জন্যও একটি গুরুতর হুমকি।

জাতীয় যুবশক্তি একটি গণতান্ত্রিক ও দেশপ্রেমিক যুব সংগঠন, যা ৭ দফা যুব ইশতেহারের আলোকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ষড়যন্ত্র, অপপ্রচার বা ভ্রান্ত প্রচারণার মাধ্যমে আমাদের এই ইতিবাচক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না।

জাতীয় যুবশক্তি, বাংলা এডিশনের এই ভ্রান্ত ও পক্ষপাতমূলক প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা আহ্বান জানাই, ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের আগে সত্য যাচাই করা হোক এবং আমাদের আনুষ্ঠানিক বক্তব্য গ্রহণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হোক। একইসাথে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানাই যে, কে এম মামুনের নিখোঁজ হওয়ার প্রকৃত ঘটনা দ্রুত তদন্ত করে, প্রকৃত দোষীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হোক।

জাতীয় যুবশক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে, বাংলাদেশের যুব সমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে। সত্য, ন্যায় ও সমতার পথে আমরা দেশের তরুণদের সঙ্গে থেকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাব এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলা এডিশনের রিপোর্টকে মিথ্যা উল্লেখ করে প্রতিবাদ জাতীয় যুবশক্তির

আপডেট সময় : ১০:৫৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫