বিএনপি সব ধর্মের মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর: আমান উল্লাহ আমান
- আপডেট সময় : ১১:৫৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
তিনি বলেন, গত ১৫ বছরে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলোর জন্য পতিত শেখ হাসিনা সরকার দায়ী। বিগত অবৈধ অগণতান্ত্রিক সরকার নিজেদের শাসন, শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালিয়েছে। বিতাড়িত সরকার গত ১৫ বছর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে হামলা করেছে তার নিরপেক্ষ তদন্ত করে আইনের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমান পুত্র ব্যারিস্টার ইরফান আমান ইবনে অমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধাগোবিন্দ জীউ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু মহাদেব ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু নিরঞ্জন ঘোষ।
এছাড়া অনুষ্ঠানে মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আমান উল্লাহ আমান আঁটি ভাওয়াল পাঁচদোনা বিদ্যালয় মাঠে কেরানীগঞ্জ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।




















