ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনা হলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল অগ্নিকান্ডের দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন হাসপাতালে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সিঙ্গাপুর থেকে ডঃ চং এসআই জ্যাক বাংলাদেশে এসেছেন।
তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে এসে রাত সাড়ে ১১টাযর দিকে হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকদের সাথে বৈঠক করেন। তিনি আহতদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন। বৈঠকের আগে তিনি হাসপাতালের পরিচালককে সাথে নিয়ে হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমান সাথে দেখা করেন।

এরপর তিনি চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দুর্ঘটনার পর সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের একজন ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনা হলো

আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫