ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে মুখ্য সচিব বাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলির তদারকিতে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠনে ৭ সদস্যের এই কমিটি থেকে বাদ পড়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। ফলে এখন কমিটির সদস্য সংখ্যা ৬ জন।

এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিবও কমিটির সদস্য হিসেবে থাকছেন। গত ২৫ অগাস্ট জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকেও সদস্য রাখা হয়েছিল।

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব শামসুল আলম সম্প্রতি এক ফেইসবুক পোস্টে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার বিনিময়ে মোটা অংকের টাকা লেনদেনের বিস্ফোরক অভিযোগ সামনে আনেন। গত মার্চে পিআরএলে যাওয়া এই আমলার অভিযোগ, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে নগদ টাকায় সচিব হওয়া যায়, এর অনেক প্রমাণ তিনি নিজেই জানেন।

শামসুল আলমের দাবি, তার মন্ত্রিপরিষদ সচিব হওয়ার কথা ছিল্, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমানের কারণে বিষয়টি আটকে যায়। তিনি ফেইসবুকে ওই অভিযোগ তোলার পরদিন মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়।সেদিনই জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠনের প্রজ্ঞাপন আসে।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাজনিত কার্যক্রমের পরিচালনার বিষয়টি রয়েছে এই কমিটির কার্যপরিধির মধ্যে। আগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যুগ্মসচিব ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বদলি, নিয়োগ ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে কমিটি সরকারকে পরামর্শ দেবে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ-বদলিতেও কমিটি সুপারিশ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে মুখ্য সচিব বাদ

আপডেট সময় : ১১:৩৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫