নিউইয়র্কে এনসিপি নেতার উপর হামলা: কনসাল জেনারেলের পদত্যাগসহ তিন দাবি এনসিপির
- আপডেট সময় : ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
১.নিউইয়র্কে এনসিপি সদস্য সচিবসহ রাজনৈতিক নেতাদের উপর হামলা করা সকল হামলাকারীদের চিহ্নিতকরণ করে অবিলম্বে গ্রেফতার করতে হবে, অবিলম্বে নিউইয়র্কের কনসাল জেনারেলকে পদত্যাগ করতে হবে এবং ঘটনার সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
২. ফ্যাসিবাদের জামানায় ফরেইন মিনিস্ট্রিতে নিয়োগকৃত আওয়ামী দোসরদের অপসারণ করতে হবে এবং উপদেষ্টা মাহফুজ আলম এর উপর হামলার ঘটনায় হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে।
৩. জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ করা এবং ত্বরান্বিত করা ও দল হিসেবে আওয়ামীলীগের বিচার নিশ্চিত করতে হবে। নিউইয়র্কে দলটির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলা ও নেতাদের উদ্দেশ্য করে আওয়ামীদের ভর্ৎসনার ঘটনার পর এ জরুরি সংবাদ সম্মেলন ডাকে এনসিপি।
এসময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং জবাবদিহিতা চাইবো কেন বার বার এধরনের ঘটনাগুলো ঘটছে? কেন আমাদের বিদেশের এম্বাসিগুলো রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে? এবং কেন ফ্যাসিস্ট আওয়ামী তৎপরতা তারা বন্ধ করতে পারছে না?





















