ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন নুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে তিনি সিঙ্গাপুর পৌঁছান। এর আগে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার সাথে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

জানা গেছে, নুরুল হক নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করবেন। উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে ১৮ দিন পর তিনি বাসায় ফেরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন নুর

আপডেট সময় : ০৮:৩১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫